সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

নীলফামারীর ডিমলায় পিকআপের ধাক্কায় নানি-নাতনি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নানি সুর্য খাতুন(৫৫) ও তার ১৪ দিন বয়সি নবজাতক নাতনি সামিয়া আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ঘোড়ামারা চৌপতি নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত সুর্য খাতুন গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার আব্দুস ছাত্তার খানের স্ত্রী ও শিশুটি তাদের সম্পর্কে নাতনি।একালাকাবাসি সূত্রে জানা যায়, সকালে সুর্য খাতুন তার নবজাতক নাতনিকে নিয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ বেপরোয়া দ্রুতগতির তিস্তা ক্রপ কেয়ার রংপুর ন-১১-১৭১৬ নম্বরের একটি মালবাহি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু সামিয়া মারা যায়।গুরুতর আহত অবস্থায় শিশুটির নানি সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেলেও থানা পুলিশ ঘাতক পিকআপটিকে আটক করেছেন।এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নানি ও নবজাতক নাতনির মৃত্যুর ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটি আটক করা হয়েছে।নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারীর ডিমলায় পিকআপের ধাক্কায় নানি-নাতনি নিহত

আপডেট সময় : ০১:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫