সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

শরণখোলায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদকসেবীদের হামলায় আহত ৩ গ্রামবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট জেলা প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাগেরহাটের শরণখোলায় রবিবার রাতে এলাকাবাসী ইয়াবাসহ আটক করে দুই যুবককে পুলিশে দিয়েছে।এ সময় মাদকসেবীদের হামলায় ৩জন গ্রামবাসী আহত হয়েছেন। আটক দুইজনকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। শরণখোলা থানা সূত্রে জানা যায়, রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সময় এলাকাবাসী সজীব হাওলাদার (২৩) ও মিরাজ হাওলাদার (২২) নামে দুই মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিয়েছেন। এ সময় মাদকসেবীদের হামলায় শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮) নামে তিনজন গ্রামবাসী আহত হয়। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শফিকুল ইসলাম শরণখোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই লিটন কুমার দাস বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানান।####

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শরণখোলায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদকসেবীদের হামলায় আহত ৩ গ্রামবাসী

আপডেট সময় : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫