সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

৩৫ বছর বয়সী নারীকে ৭৫-এর বৃদ্ধের বিয়ে, সকালেই মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুছমুছ গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন সঙ্গরুরাম নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। নিঃসঙ্গ জীবন থেকে সঙ্গ পাওয়ার আশায় ৩৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের পরদিন সকালেই মৃত্যু হয় তার। ফলে নববধূর সঙ্গে এক রাতের বেশি সময় কাটাতে পারেননি তিনি।

জানা গেছে, প্রায় এক বছর আগে সঙ্গরুরামের স্ত্রী মারা যান। নিঃসন্তান এই দম্পতির পত্নীবিয়োগের পর বৃদ্ধ পুরোপুরি একা হয়ে পড়েন। চাষাবাদ করে জীবিকা নির্বাহ করলেও একাকীত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল।

শেষ বয়সে সঙ্গ পেতে পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। আত্মীয়স্বজনরা এই বয়সে বিয়েতে আপত্তি জানালেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন সঙ্গরুরাম। জালালপুর এলাকার মনভবতী নামের ৩৫ বছর বয়সী এক নারী বিয়েতে রাজি হলে, তারা প্রথমে আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় এক মন্দিরে গিয়ে মালাবদল করেন নবদম্পতি।

মনভবতী জানান, বিয়ের রাতটি মূলত আলাপ-আলোচনায় কেটেছে। ভবিষ্যতে সংসার গড়ে তোলার পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে তারা দীর্ঘ সময় ধরে কথা বলেন। সঙ্গরুরাম তাকে সংসারের নানা বিষয় বুঝিয়ে দেন। তবে পরদিন সকালে হঠাৎ করে সঙ্গরুরামের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধের আত্মীয়স্বজনের পাশাপাশি গ্রামবাসীদের অনেকেই মনে করছেন, এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের সন্দেহ, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। দিল্লিতে অবস্থানরত সঙ্গরুরামের আত্মীয়রাও মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুলেছেন। তারা এ ঘটনার তদন্ত এবং প্রয়োজনে ময়নাতদন্তের দাবি তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩৫ বছর বয়সী নারীকে ৭৫-এর বৃদ্ধের বিয়ে, সকালেই মৃত্যু!

আপডেট সময় : ০৯:৪৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫