সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি শহরের কলেজ মোড়ের ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত পলাশ সূত্রধর বরিশালের মুলাদী উপজেলার তেরচড় গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি ফ্রেস টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়েকে বিয়ে করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ের ভাড়া বাসায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলাশের মরদেহ দেখতে পান প্রতিবেশিরা। পরে খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫