সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

দামুড়হুদায় দোকান নির্মানের মাটি খুঁড়তে হাড়াসহ ১৮৭৬টি রূপার মুদ্রা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মানের মাটি খুঁড়তে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮৭৬টি রূপার মুদ্রার সন্ধান মিলেছে।
শনিবার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল এসময় মাটি খুড়তে যেয় একটি মাটির পাত্রের মধ্যে বিপুল পরিমাণ রূপার মুদ্রা দেখা যায়।শহিদুল ইসলাম জানান, মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির হাঁড়ির মতো কিছু একটা উঠে আসে। সেটির ভেতরে তারা অনেক গুলো পয়সা দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মুদ্রাগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, যা ১৮৬৫ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের। মুদ্রাগুলোর গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা রয়েছে। মোট ১ হাজার ৮৭৬টি রূপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।স্থানীয় স্বর্ণকারদের মতে, রূপা হিসেবে প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য ১৫০০ থেকে ১৮০০ টাকা। তবে এসব প্রাচীন মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য আরও কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় দোকান নির্মানের মাটি খুঁড়তে হাড়াসহ ১৮৭৬টি রূপার মুদ্রা উদ্ধার

আপডেট সময় : ০২:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫