সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

ব্ল্যাকমেইল করে জমি নেয়ার পর টাকা নিতে এসে গ্রেফতার প্রতারক দম্পতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি ‍॥ বরগুনায় এক চাকরিজীবী নারীকে ব্ল্যাকমেইল করে সাড়ে ১৯ লাখ টাকা ও ৪ শতক জমি হাতিয়ে নেয়ার পর প্রভিডেন্ট ফান্ড থেকে আরও সাড়ে ৩৫ লাখ টাকা তুলতে গিয়ে গ্রেফতার এক প্রতারক দম্পতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো ওই প্রতারক দম্পতি হলেন মরিয়ম বিথী ও তার স্বামী সোহেল রানা।

এর আগে বুধবার দুপুরে রূপালি ব্যাংকের বরগুনা শাখা থেকে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত এক বছরে ক্রমাগত ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময় ভুক্তভোগী নারীর কাছ থেকে সাড়ে ১৯ লাখ টাকা হাতিয়ে নেয় বিথী ও সোহেল। এরপরও তারা আরও টাকা দাবি করলে ওই নারী অর্থশূন্য হয়ে পড়ার কথা জানালে ভয়ভীতি দেখিয়ে তার ৪ শতক জমি রেজিস্ট্রি করে নেয়। পরে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বাধ্য করতে একটি ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেয় প্রতারক দম্পতি।

পরে সেই চেকে সাড়ে ৩৫ লাখ টাকা লিখে গত মঙ্গলবার ব্যাংক থেকে টাকা তুলতে যান বিথী ও সোহেল। তবে যথাযথভাবে চেক জমা না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং অ্যাকাউন্টধারী ভুক্তভোগী নারীকে ফোন করে বিষয়টি অবহিত করে। পরদিন বৃহস্পতিবার আবার তারা টাকা তুলতে এলে ভুক্তভোগী নারী ব্যাংকে উপস্থিত হন। এ সময় পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এসে প্রতারক দম্পতিকে আটক করে।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘বিথী ও সোহেল আমাকে ভয় দেখিয়ে সর্বস্বান্ত করেছে। আমি ওদের ব্ল্যাকমেইলের শিকার হয়েও কাউকে কিছু বলতে পারিনি। তারা আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে, জমি লিখে নিয়েছে এবং প্রভিডেন্ট ফান্ডের ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নিয়েছে। সেই চেকে যে টাকা উল্লেখ করেছে, সেখানে কখনোই আসবে না। আমি এই প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি আমার টাকা ও জমি ফেরত চাই।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্ল্যাকমেইল করে জমি নেয়ার পর টাকা নিতে এসে গ্রেফতার প্রতারক দম্পতি

আপডেট সময় : ০৮:০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫