০৯ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরতে গিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা, দুই জেলে আটক চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
বরগুনায় নিজ ঘরে ঝুলন্ত স্বামীর মরদেহ, গলাকাটা অবস্থায় স্ত্রীর লাশ

বরগুনায় নিজ ঘরে ঝুলন্ত স্বামীর মরদেহ, গলাকাটা অবস্থায় স্ত্রীর লাশ

বরগুনা প্রতিনিধি ‍॥ বরগুনায় নিজ বসতঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- স্বপন মোল্লা (৩২) এবং আকলিমা (২৭)। এ সময় ঘরে নিহত এই দম্পতির ৫ বছর ও ১ বছর বয়সী ২ কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্বজনরা জানান, স্বপন ও তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে আলাদা ঘরে বসবাস করতেন। সকালে পাঁচ বছরের মেয়ে সাদিয়া ঘর থেকে বের হয়ে তার চাচাতো ফুফু রাজিয়াকে গিয়ে জানায়, ‘মা কথা বলছে না।’

পরে রাজিয়া ঘরে গিয়ে দেখেন স্বপন ফাঁসিতে ঝুলছেন এবং আকলিমা গলাকাটা অবস্থায় পড়ে আছেন। তার ডাক চিৎকারে আশপাশের স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। পাশাপাশি তদন্তের স্বার্থে বাড়িটিকে ক্রাইমসিন হিসেবে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত স্বপনের ভাই কবির মোল্লা বলেন, ‘আমার ভাইজি সাদিয়া এসে জানায় মা কথা বলছে না। আমি ভেবেছিলাম স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, হয়তো তেমন কিছু ঘটেছে। কিন্তু আমার এক চাচাতো বোন ঘরে গিয়ে তাদের মরদেহ দেখে চিৎকার দিলে আমিসহ সবাই ছুটে যাই।’

নিহত আকলিমার বাবা ও স্বপনের শ্বশুর মো. আব্বাস জানান, ‘ফজরের সময় আমাকে খবর দেয়া হয় মেয়ের বাড়িতে আসার জন্য। পরে এসে দেখি ঘরে রক্ত পড়ে আছে আর আকলিমা মৃত অবস্থায়। এটা স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, বুঝতে পারছি না।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঘটনাস্থল থেকে স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ ও তার স্ত্রী আকলিমার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ডিবি পুলিশ ও সিআইডির সদস্যরা তদন্ত শুরু করেছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনই বলা সম্ভব নয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019