সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

আদালতের রায় শুনেই আসামির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রামে আদালতের রায় ঘোষণার পরপরই মোহাম্মদ আলী আজগর (৩২) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আদালতের বিচারক তাররাহুম আহমেদ ২০২১ সালের ইয়াবা উদ্ধার মামলায় আলী আজগরকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট বাদল জানান, ২০২১ সালে হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইনে ৪ শত পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনকে আসামি করা হয়। এর মধ্যে আলী আজগরকে পলাতক আসামি হিসেবে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়।

আদালতের পেশকার মাহবুব রানা বলেন, সাজা ঘোষণার সময় আলী আজগর আদালতে উপস্থিত ছিলেন। “রায় ঘোষণার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।”

এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। কারও মতে, আলী আজগর দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন, যা হঠাৎ হৃদরোগে মৃত্যুর কারণ হতে পারে। আবার অনেকেই মনে করছেন, মাদক মামলার আসামিদের প্রতি কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হলেও তাদের পুনর্বাসনমুখী পদক্ষেপের ঘাটতি রয়েছে।

আইনজীবীদের মতে, আদালতে সাজা শোনার পরপরই আসামির মৃত্যু একটি অস্বাভাবিক ঘটনা। এটি আদালতের নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা সহায়তার প্রাপ্যতা এবং বিচারপ্রক্রিয়ার মানসিক চাপের প্রভাব নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদি বিচারপ্রক্রিয়া ও অনিশ্চয়তা আসামিদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আদালতের রায় শুনেই আসামির মৃত্যু

আপডেট সময় : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫