সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পরিবেশের জন্য ঝুঁকি টায়ার রিসাইক্লিং প্লান্ট বন্ধের দাবিতে গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের ভুক্তভোগী গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিস্ফোরক লাইসেন্স এবং শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনবিহীন পায়রা রিসাইক্লিং প্লান্ট নামের একটি অবৈধ টায়ার রিসাইক্লিং প্ল্যান্ট বন্ধের জোর দাবি জানিয়েছেন।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গাড়ির পুরাতন টায়ার ও কাঠ পুড়িয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছে। এলাকার আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা থাকার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন, মামুন, জহিরুল, হাফিজ, হাসিব, জাহিদ সহ দোয়ারিকার ছাত্র সমাজ ও যুবসমাজ।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, এলাকাবাসীর দেয়া স্মারকলিপি তিনি হাতে পেয়েছেন। পরিবেশ বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটলে কিংবা যথাযথ প্রক্রিয়ার বাইরে এ রিসাইকেলিং প্লান্ট গড়ে উঠলে অবশ্যই আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরিবেশের জন্য ঝুঁকি টায়ার রিসাইক্লিং প্লান্ট বন্ধের দাবিতে গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীদের স্মারকলিপি

আপডেট সময় : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫