০৬ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি
বাবুগঞ্জে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর আহত-৩

বাবুগঞ্জে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর আহত-৩

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনের গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় গুরুতর আহত অন্তঃসত্ত্বা নারী আফরোজা আক্তার (২৩) বাদী হয়ে একই গ্রামের মোঃ তরিকুল ইসলাম (২১), পিতা- লুৎফর মাঝি, মোসাঃ আকলিমা (৫০), পিতা- মৃত সইজউদ্দিন দুয়ারি, ইউসুফ দুয়ারি (৪৫), পিতা- মৃত সইজউদ্দিন দুয়ারি, সরোয়ার দুয়ারি (৩০), পিতা- মৃত নাজিম উদ্দিন দুয়ারি, মোসাঃ মুন্নি (৩০), পিতা- মোসলেম হাওলাদারসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ বিবাদী করে
বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের মোতাহার হোসাইন মাঝি’র পরিবারের সাথে একই গ্রামের লুৎফর মাঝি’র পরিবারের আত্মীয়তার সম্পর্কের সুবাদে পূর্বে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে।

বিরোধকে কেন্দ্র করে গত ৩ জুলাই বৃহস্পতিবার, রাত ৭ টা ৩০ মিনিটের দিকে বাদী আফরোজা আক্তারের ঘরের উত্তর পার্শ্বে চলাচলের রাস্তার মাটি জোর পূর্বকভাবে লুৎফর মাঝির পুত্র মোঃ তারিকুল ইসলাম (২১) কেটে নিয়ে তাদের জায়গা ভরাট করার সময় আফরোজা আক্তার এর মা হালিমা বেগম (৪৫) বাধা প্রদান করলে তারিকুল ইসলাম (২১) ও আকলিমা বেগম(৫০) ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাদের উপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্তাক্ত জখম করে। এ সময় আফরোজা আক্তার(২৩) তার মা হালিমা বেগমকে উদ্ধারে এগিয়ে আসলে প্রতিপক্ষ তারিকুল অন্তঃসত্ত্বা আফরোজা আক্তারের উপর তার গর্ভের সন্তান নষ্ট করার উদ্দেশ্যে অতর্কিত হামলা ও শ্লীলতাহানির করেন। এতে আফরোজা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ সময় তাদের ডাক চিৎকারে আফরোজা আক্তারের মামাতো ভাই প্রতিবেশী আজিজুল হাওলাদারের পুত্র সাকিব(২১) উদ্ধারে এগিয়ে আসলে ইউসুফ দুয়ারী (৪৫) রাম দাঁ দিয়ে হত্যার উদ্দেশ্যের সাকিবের মাথা লক্ষ্য করে কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এদিকে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বাদী অভিযোগে আরো উল্লেখ করেন এ হামলার সময় তার মায়ের সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেন বিবাদীরা।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলম বলেন হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি সত্যতা যাচাইপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019