সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘরে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাতটায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম আত্মগোপনে থাকা কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির মা।

ভুক্তভোগীর অপর ছেলে মাইন উদ্দিন অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে তার মা ঘরে একা ছিলেন। ওই সময় আমি ও আমার স্ত্রী ডাক্তার দেখানোর জন্য বাড়ির বাহিরে ছিলাম। সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আমার মায়ের মাথায় ধারারো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়।

এরপর তার শরীরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে আমার ভাতিজা সালমান এসে দেখে তার দাদিকে রক্তাক্ত হয়ে পড়ে থাকত দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে আশপাশের সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে ঢাকায় নেওয়া হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারী সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোককে চিনে ফেলায় তাকে গুরুত্বর জখম করা হয়। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০৭:২৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫