সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুলাই যোদ্ধা তালিকায় ছাত্রলীগ নেতার নাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুলাই যোদ্ধা তালিকায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৪ আগস্ট পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নিয়েও জুলাই যোদ্ধা তালিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার নাম থাকায় সাবেক সমন্বয়সহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন আলমগীর হোসেন সৈকত নামে এক সাবেক সমন্বয়ক।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়। সরকার পতনের পর পরই সে তার ফেসবুক আইডিতে গণঅভ্যুত্থানবিরোধী একের পর এক পোস্ট করতে থাকে।

আওয়ামী লীগের হয়ে অনলাইনে বিভিন্ন প্রচার-প্রচারণাতে সরব ভূমিকা পালন করতেও পিছিয়ে নেই সুমন রায়। পতনের পরও আওয়ামী স্বৈরাচারের পক্ষে বিভিন্ন ইস্যুতে সরব থাকায় চলমান ডেভিলহান্ট অপারেশনে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

জেল থেকে জামিনে মুক্তি পেয়েই আবারও আওয়ামী লীগের হয়ে কাজ শুরু করেছে সুমন রায়। এদিকে যাচাই-বাছাইয়ের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সে তালিকায় হাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায়ের নাম রয়েছে ৩ নম্বর সিরিয়ালে।

এ নিয়ে জুলাই আন্দোলনের সাথে সর্ম্পৃক্ত শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন আলমগীর হোসেন সৈকত নামে এক সাবেক সমন্বয়ক।

আলমগীর হোসেন সৈকত জানান, ‘সুমন রায় ছাত্রলীগের ইউনিয়ন শাখার পদধারী নেতা। চলমান ডেভিল হান্ট অপারেশনে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতেও পাঠিয়ে ছিল। পরে জামিনে মুক্তি পাওয়ার পর অসুদপায় অবলম্বন করে জুলাই যোদ্ধা হিসেবে সে তার নাম তালিকাভুক্ত করেছে।

এখন সে জুলাই যোদ্ধা পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। তার অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। জুলাই যোদ্ধা হিসেবে তার নাম বাদ না দিলে আন্দোলন শুরু হবে।’

ছাত্রলীগের নেতা হয়েও জুলাই যোদ্ধা তালিকায় নাম আসার বিষয়ে সুমন রায়ের মতামত জানতে তার মোবাইলে কল করা হলে তিনি জানান, জুলাই আন্দোলনের আগে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আমিও কোটাবিরোধী আন্দোলনে জড়িত ছিলাম, কিন্তু সরকার পতনের পক্ষে ছিলাম না।

সরকার পতনের বিপক্ষে থেকেও কীভাবে জুলাই যোদ্ধা তালিকায় নাম এলো এ প্রশ্ন জিজ্ঞেস করতেই তিনি সংযোগ কেটে তার মোবাইল ফোনটির সংযোগ বিচ্ছিন্ন করে তা বন্ধ করে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, আমি এখানে নতুন এসেছি। পীরগঞ্জের জুলাই যোদ্ধাদের তালিকা আমি এখানে যোগদার করার কয়েক মাস আগেই প্রকাশ হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তথ্য গোপন করে জুলাই যোদ্ধা তালিকায় নাম আসার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই যোদ্ধা তালিকায় ছাত্রলীগ নেতার নাম

আপডেট সময় : ০১:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫