সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের আঃ হান্নানের ছেলে সাফিদ আহম্মেদ শাম্মু (১৯) নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।সাফিদ আহম্মেদ শাম্মু মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার বাবা আব্দুল হান্নান একজন এনজিও কর্মী এবং মা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বাবা-মায়ের কাছে শাম্মু আবদার করে আসছিল। এ নিয়ে শনিবার রাতে বাবামায়ের সঙ্গে তার মনোমালিন্য হয়। রাতেই মুঠোফোনে তার এক বন্ধুকে আত্মহত্যার ইঙ্গিত দেয়। বিষয়টি শোনার পর এক প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু সরকার জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল না পেয়ে অভিমান থেকেই সে আত্মহত্যার পথ বেছে নেয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “মোটরসাইকেল কেনা নিয়ে পারিবারিক অভিমানে আত্মহত্যার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫