সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪...
পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪…
কুয়াকাটা প্রতিনিধি মোঃ নাঈম হাওলাদার।
- আপডেট সময় : ০৫:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

১০ সেপ্টেম্বর উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এ সময় মাদকদ্রব্য সহ রুনা বেগম (৪৫) মিম আক্তার (২৩) রায়হান (২২) ও মোঃরাজিব আকন (৩০) নামে চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১কেজি গাজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম আরো বলেন কলাপাড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে তাই এই অভিযান অব্যাহত থাকবে।



















