সংবাদ শিরোনাম ::
​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলার দর্শনা পুরাতন বাজারের মেয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। একই সভায় কাউন্সিলর ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হয়েছেন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে তারা নতুন মেয়র ও ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা পুরাতন বাজারের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক,রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলাম আজাদ এর ছোট মেয়ে এলিজা রহমান বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটির জন্য এই অর্জন বিশেষ ভাবে গর্বের। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ নেতৃত্বের এই পর্যায়ে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীর উঠে আসা নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত।
২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে এলিজা রহমান নির্বাচিত হন। একই ওয়ার্ড থেকে নির্বাচিত অন্য দুই কাউন্সিলর হলেন ভিন্স ফেরেরি ও ড. আবহা সুরি। ক্যামডেন কাউন্সিলে নর্থ, সেন্ট্রাল ও সাউথ, এই তিনটি ওয়ার্ডে মোট নয়জন কাউন্সিলর রয়েছেন।
ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার আগে এলিজা রহমান কাউন্সিলর হিসেবে ক্যামডেনের স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে আসছিলেন। বহু সাংস্কৃতিক সমাজ ও অভিবাসী কমিউনিটির সঙ্গে তাঁর সম্পৃক্ততাও রয়েছে। তিনি Multilingual Community and Culture Inc.-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন হিসেবে কাজ করছেন, যা সিডনির সামাজিক বৈচিত্র্য উদযাপন এবং অভিবাসীদের সহায়তায় কাজ করে। এলিজা রহমান বাংলাদেশি হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরির এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ের কথা জানিয়েছেন।
এলিজা রহমানের সঙ্গে মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন কাউন্সিলর ভিন্স ফেরেরি। তিনিও ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে নর্থ ওয়ার্ড থেকে প্রথম বারের মতো ক্যামডেন কাউন্সিলর নির্বাচিত হন।
নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নেতৃত্বে ক্যামডেনের দ্রুত বর্ধনশীল স্থানীয় সরকার এলাকার উন্নয়ন, অবকাঠামো, কমিউনিটি সেবা, পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে কাউন্সিলের কার্যক্রম এগিয়ে যাবে।
ক্যামডেন কাউন্সিলের আওতায় তিনটি ওয়ার্ডে নয়জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন। কাউন্সিলরদের দায়িত্বের মধ্যে স্থানীয় এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন, পরিকল্পনা, কমিউনিটির প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং ক্যামডেনের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ অন্তর্ভুক্ত।
এলিজা রহমানের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ও নিজ এলাকা দর্শনায় আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁর এই অর্জনকে অনেকেই অস্ট্রেলিয়ার মূলধারার স্থানীয় সরকার ও জনসেবায় বাংলাদেশি নারীদের অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন।
বাংলাদেশি কমিউনিটির প্রত্যাশা, নতুন দায়িত্বে এলিজা রহমান তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও নিষ্ঠার মাধ্যমে ক্যামডেনের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটির সঙ্গে মূলধারার সমাজের সম্পর্ক আরও শক্তিশালী করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

আপডেট সময় : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬