সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দুই হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ সিম কার্ড ও মোবাইল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে দুই চিহ্নিত হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে যৌথবাহিনী প্রথমে অভিযুক্ত হ্যাকার জুয়েলের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় জব্দ করা হয় একটি ল্যাপটপ, কম্পিউটার ও মনিটর, একাধিক অ্যান্ড্রয়েড ও বাটন ফোন, গ্রামীণফোন, স্কুটো, এয়ারটেল-রবি, বাংলালিংকের অসংখ্য সিম কার্ড এবং নগদ টাকা। তবে অভিযানকালে জুয়েল বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পরে একই গ্রামের আরেক অভিযুক্ত হ্যাকার রনির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু সিম কার্ড, একটি হার্ডড্রাইভ, পেনড্রাইভ, ব্যক্তিগত কম্পিউটার, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা ও ডায়েরি খাতা। অভিযানের সময় রনি বাড়িতে না থাকায় তাকেও আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই দুজনের বিরুদ্ধে বিভিন্ন সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকলেও এতদিন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। যৌথবাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ সিম কার্ড ও মোবাইল জব্দ

আপডেট সময় : ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫