সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১১ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপডেট

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
তেঁতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইকো মহানন্দা কটেজ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে ৩০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়াল জুম প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম (গ্রেড-১)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পঞ্চগড়ের উপপরিচালক (অ.দা.) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া, আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক জয়শ্রী রায় সহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫