১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
বিজয়নগরে আধিপত্য বিস্তারে দুই গ্রুপে সংঘর্ষে আটক ৪

বিজয়নগরে আধিপত্য বিস্তারে দুই গ্রুপে সংঘর্ষে আটক ৪

হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারে আমিন মেম্বার, লিটন মুন্সীর দল ও শফিক রায়হান (শ্রাবণ), গিয়াস উদ্দিন সরদার এর দলের মধ্যে সংঘর্ষ হয়।

২৭শে এপ্রিল (রবিবার) রাত ৯টায় সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ১৫ থেকে ২০ টা বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

২৮শে এপ্রিল (সোমবার) সকাল ও বিকাল দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা এর নির্দেশে বিজয়নগর থানা পুলিশ, সেনাবাহিনী ও ডিবির সহায়তায় সংঘর্ষ থামাতে সক্ষম হয়।

এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গতকাল রাত সংঘর্ষের কথা শুনে আমরা পর্যাপ্ত ফোর্স পাঠিয়েছি। আজকেও সেনাবাহিনী, পুলিশ ডিবির যৌথ প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বর্তমানে পরিচিতি নিয়ন্ত্রণে আছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019