সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দক্ষিণাঞ্চলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপনের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি প্রেসক্লাবের সামনে শনিবার ১৯ এপ্রিল বিকেলে মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম, ঝালকাঠি জেলা শাখা’র উদ্যোগে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল প্যাকেজের আওতায় ৩টি হাসপাতালের মধ্যে ১টি হাসপাতাল দক্ষিণাঞ্চলে স্থাপন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন এ্যাড. মিজানুর রহমান মুবিন, সমন্বয়ক, মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম, ঝালকাঠি জেলা শাখা, ঝালকাঠি।

এ সময় বক্তারা বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশে অত্যাধুনিক ৩টি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপন উদ্যোগ গ্রহণ করেছেন। উক্ত ৩টি হাসপাতালের মধ্যে ১ টি হাসপাতাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্থাপন করার জোর দাবি জানানো হয়। দক্ষিণাঞ্চলের আওতাধীন ২২ টি জেলায় বসবাসরত প্রায় ৫ কোটি মানুষের উন্নত চিকিৎসার সুযোগ এখনও অপ্রতুল। যার ফলশ্রুতিতে সাধারণ রোগ থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসার জন্য প্রায়শই ঢাকা কিংবা অন্য দূরবর্তী শহরে ছুটতে হয়। এছাড়াও তারা বলেন, ২২টি জেলার মানুষের আবাসভূমি দক্ষিণাঞ্চল আজও স্বাস্থ্যসেবাসহ সার্বিকভাবে থেকে গেছে অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত। একটি আধুনিক ও সুসজ্জিত হাসপাতাল এখানে শুধু দরকারই নয়, এটি এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দক্ষিণাঞ্চলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপনের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫