সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে দায়েরকৃত মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জালাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সখেরগাঁও গ্রামে ঘটে। তবে ধর্ষণের আগে প্রেম হয় বাদী ও এক বিবাদীর। সেই ধর্ষণের ভিডিও ছড়িয়ে ব্লাকমেইল করে চলে একাধিকবার ধর্ষণ।

বুধবার রাতে ভিকটিম (৩৫) বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার আসামিরা হলেন- আড়াইহাজারের সাতগাঁও ইউনিয়নের সখের গাওঁ গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. জালাল হোসেন (৪০), সেলিম (৪২) ও জামালের ছেলে মো. সোহেল (৩৫)। পুলিশ প্রধান আসামি জালাল হোসেনকে গ্রেপ্তার করেছে।

মামলার সূত্রে জানা যায়, আসামি জালাল বাদীর স্বামীর চাচাতো ভাই। ২০২৪ সালে পারিবারিক কলহের ঘটনায় আড়াইহাজার থানায় দায়েরকৃত মামলায় বাদীর স্বামীকে প্রধান আসামি করে ভয়ভীতি দেখায় আসামি জালাল। এ সময় মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে ফোনে কথা বলার প্রস্তাব দেওয়া হয়। ফোনে কথা বলতে বলতে তারা প্রেমে জড়িয়ে পড়েন।

ঘটনার এক পর্যায়ে গত ১৫ ফেব্রুয়ারি বাড়ি ফাঁকা পেয়ে বাদীকে ধর্ষণ করে জালাল। পরবর্তীতে আবারও মামলা খারিজের কথা বলে নরসিংদীর হোটেল রিল্যাক্সে নিয়ে যায় এবং পুনরায় ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

পরবর্তীতে তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিও বাকি আসামিদের সরবরাহ করে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে এবং বিবাদ নিষ্পত্তির জন্য ৩ লাখ টাকা দাবি করে।

এভাবে ব্ল্যাকমেইল করে পুনরায় বাদীকে ধর্ষণ করে আসামি। এক পর্যায়ে এ ঘটনায় কোনো মামলা না করার শর্তে স্ট্যাম্প পেপারে বাদীর স্বাক্ষর করিয়ে নেয় আসামিরা। পরবর্তীতে পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রচার করতে থাকলে থানায় মামলা করেন তিনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান আসামি জালালকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫