সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

এ বছর নির্বাচন আয়োজন সম্ভব নয়, রয়টার্সকে নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির নেতা ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, “গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।”

গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগষ্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা।

তবে নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, “যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।”

এছাড়া তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেকে সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি অর্থায়ন করছে বলে জানিয়েছেন নাহিদ। তিনি বলেছেন, শিগগিরই তারা নতুন অফিস এবং নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ সহায়তা চাইবেন।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এ বছর নির্বাচন আয়োজন সম্ভব নয়, রয়টার্সকে নাহিদ ইসলাম

আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫