সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিদেশি পিস্তলসহ ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে আটক করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করে পুলিশ। সদর থানার ওসি শহীদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়ি তল্লাশির সময়ে তার শয়নকক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।

সদর থানার ওসি শহীদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সোহেল রানার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। সেই ভিত্তিতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে।

প্রাথমিকভাবে এটি বিদেশি পিস্তল বলে মনে হয়েছে। এ সময় তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিদেশি পিস্তলসহ ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা আটক

আপডেট সময় : ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫