সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

তেঁতুলিয়ায় পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুর থেকে মর্জিনা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের গবরাগছ গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মর্জিনা উপজেলার সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত.শামসুল হকের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।

মৃতের আত্মীয় ও স্থানীয়রা জানান, সকালে মর্জিনা খাতুন শালবাহান গবরাগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর থেকেই নিখোঁজ হলে আত্মীয়রা খোঁজাখুজি করতে থাকেন। এদিকে ওই নারীর বাড়ি থেকেও খোঁজাখুজি করা হয়। পরে সন্ধ্যার দিকে গবরাগছ গ্রামের স্বাস্থ্যকর্মী (অব.) লুৎফর রহমানের বাড়ির পিছনে পুকুরে ওই নারীর মরদেহ ভেসে উঠলে এলাকায় জানাজানি হয়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। মৃত মর্জিনা মানসিক রোগী ছিলেন। কখন কিভাবে পুকুরে পড়েছেন তা জানা যায়নি। মৃত দেহ দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির বলেন, সন্ধ্যার সময় শালবাহান ইউনিয়নের গবরাগছ গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫