১৯ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
যুবদল নেতা রিয়াজ মাহমুদের হস্তক্ষেপে আলোচিত রাইসা হত্যা মামলার অভিযুক্ত বাবা-ছেলের থানায় আত্মসমর্পণ ‎বিরামপুরে আর্থিক অনুদান ও গবাদি পশু বিতরণ করলেন, সমাজকল‍্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন -এমপি খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা রাইসা হত্যা: জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে—পুলিশ সুপার বাবুগঞ্জে উন্নয়নের প্রতিশ্রুতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন এমপি জয়নুল আবেদীন চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতা বহিষ্কার সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা বাবুগঞ্জে ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। বাবুগঞ্জে রাইসা মনি হত্যা: আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ -মানববন্ধন তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ তছরুপ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ইউপি সদস্যদের
দর্শনা রেলবন্দরে ঢুকলো ভারতীয় চালানের ২৪৫০ মেট্রিক টন চাল

দর্শনা রেলবন্দরে ঢুকলো ভারতীয় চালানের ২৪৫০ মেট্রিক টন চাল

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দর্শনা শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত হতে আমদানীকৃত ২ হাজার ৪শ৫০ মেট্রিক টন চাল দর্শনায় এসেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দর্শনার বিপরীতে ভারতের গেদে রেলস্টেশন দিয়ে ৪২টি ওয়াগন বোঝাই এ চাল দর্শনা রেল ইয়ার্ডে পৌঁছায়। এ সময় ভারতীয় রেলওয়ের পরিচালক শ্রী স্বাগতম বালাকে ফুল দিয়ে দর্শনা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের নেতা ও সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু শুভেচ্ছা জানায়।হাবু জানায় ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতি মেট্রিক টন চালের ইনভয়েস দাম পড়েছে ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রফতানি করেছে।
দর্শনা রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, কাস্টমসে চালের গুনগতমান পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহণ করবেন।
উল্লেখ্য,ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশনে দিয়ে সেই চালের প্রথম চালান রাতে দর্শনায় পৌছাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019