সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

রাইসা হত্যা: জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে—পুলিশ সুপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে কিশোরী রাইসা আক্তার হত্যা মামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান। বুধবার ১৮ মার্চ তিনি নিহত রাইসার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এ আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, গত ১৪ মার্চ ২০২৬ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া গ্রামে কিশোরী রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ তার মৃত্যু হয়।

এ সময় রাইসার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পুলিশ সুপার তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামি গ্রেফতার ও বিচার কার্য সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাইসা হত্যা: জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে—পুলিশ সুপার

আপডেট সময় : ০৪:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬