সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে উন্নয়নের প্রতিশ্রুতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন এমপি জয়নুল আবেদীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাদের পাশে সবসময় থাকব তা বাস্তবায়ন করব। বাবুগঞ্জের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং এ অঞ্চলকে মাদকমুক্ত করা হবে।

বুধবার (১৮ মার্চ) বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতোমধ্যেই সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে, যা পানি নিষ্কাশন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত সময়ের মধ্যে বাবুগঞ্জ-মুলাদী এলাকার সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দলের কোনো নেতা-কর্মী যদি মাদকের সঙ্গে জড়িত থাকে বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে, তাহলে তাদের পক্ষে কোনো ধরনের সুপারিশ করা যাবে না। এ সময় তিনি বাবুগঞ্জকে মাদকমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন এবং মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ছেড়ে অন্য পেশায় চলে যান, অন্যথায় কাউকে ছাড় দেওয়া হবে না।

চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, বাবুগঞ্জে কোনো চাঁদাবাজের স্থান হবে না এবং এ ধরনের অপকর্ম কঠোরভাবে দমন করা হবে।

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল হকের আয়োজনে এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজক আজিজুল হক জানান, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে উন্নয়নের প্রতিশ্রুতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন এমপি জয়নুল আবেদীন

আপডেট সময় : ০৪:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬