সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিডিআর কল‍্যাণ পরিষদের ৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি প্রেসক্লাবের সামনে রবিবার ১২ই জানুয়ারি সকালে বিডিআর কল্যাণ পরিষদ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত পরিকল্পিত হত্যাকাণ্ডের মামলা বাতিলসহ ৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের নেতৃত্ব দেন নায়েক মোঃ জাহাঙ্গীর মোল্লা (সমন্বয়ক )বিডিআর কল্যাণ পরিষদ, ঝালকাঠি।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তৎকালীন ফ্যাসিবাদী সরকার পাশ্ববর্তী দেশকে সন্তুষ্ট করা এবং সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রতিশোধ ও ক্ষমতা সুদৃঢ় করার লক্ষ্যে পিলখানায় একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত করে। এই হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ হিসেবে আখ্যা দিয়ে ১৮,৫২০ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। বক্তারা চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন পালন করেন।

৩ দফা দাবিগুলো হলো:
ক) তৎকালীন সরকার সংবিধান বহিঃর্ভুত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে বিডিআর সদর দপ্তর, পিলখানার ভিতরে এবং বাহির ব্যাটালিয়ন সমূহে নিরপরাধ বিডিআর সদস্যদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে চাকুরিতে পুনঃবহাল এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে হবে।

খ) তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে ২/৬ ধারা বাদ দিতে হবে।

গ) সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরপরাধ যে সকল বিডিআর সদস্য জেল বন্দী আছেন তাদের মুক্তি দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিডিআর কল‍্যাণ পরিষদের ৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫