সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

পাঠ্যবইয়ে আ’লীগ বৃহত্তম দল, বিএনপির জন্ম সামরিক শাসনামলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও গত ১৫ বছরের স্বৈরাচারের তকমা পাওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগকে যেখানে নিষিদ্ধের দাবির উঠেছে, সেখানে পাঠ্যবইয়ে দলটিকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বলা হয়েছে। এছাড়া বিএনপি সম্পর্কে বলা হয়েছে, দলটির জন্ম হয়েছে সামরিক শাসনামলে।

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে যাওয়া ৯ম-১০ম শ্রেণীর ‘পৌরনীতি ও নাগরিকতা’ বই বিশ্লেষণ করে দেখা যায়, বইটির ৭৩ নং পৃষ্ঠায় ‘গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা’ শীর্ষক সপ্তম অধ্যায়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহ অধ্যায়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ সাব টপিকে বলা আছে, ‘আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল। ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ নামে দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫৫ সালে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। বাঙ্গালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ আওয়ামী লীগের মূলনীতি।’

বইটির একই অধ্যায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে জিয়াউর রহমানের শাসনামলকে সামরিক শাসনামল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। বইটির ৭৩ নং পৃষ্ঠায় উল্লেখ আছে, ‘সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনামলে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হয়। এ দলটি ইসলামী মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাসী।

বিগত সরকারের সময় স্বাধীনতাযুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থান, নিষিদ্ধ হওয়া এবং দলের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি উল্লেখ ছিল। নতুন পাঠ্যবইয়ে তা বাদ দেওয়া হয়েছে। তবে ‘বিতর্কিত ভূমিকার কথা এক লাইনে তুলে ধরা হয়েছে।

একইভাবে নবম-দশমের পৌরনীতি ও নাগরিকতা বইয়ের পুরোনো সংস্করণে জাতীয় পার্টিকে দেশের তৃতীয় বৃহৎ দল হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে এবার সেই ‘তকমা’ বাদ দেওয়া হয়েছে। সঙ্গে দলের প্রতিষ্ঠাতা হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদের নামের আগে ‘সামরিক শাসক শব্দটি যুক্ত হয়েছে।

এসব বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, “বিষয়টি নিয়ে আমরা পরিমার্জন কমিটির সাথে কথা বলছি। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে আওয়ামী লীগের ইতিহাস বিষয়ে চব্বিশের বর্বরতা কেন যুক্ত হল না জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ইতিহাস বিষয়ে আমাদের সিদ্ধান্ত ছিল একাত্তর পর্যন্ত যুক্ত করার বিষয়ে। চব্বিশের ইতিহাস পরে যুক্ত করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঠ্যবইয়ে আ’লীগ বৃহত্তম দল, বিএনপির জন্ম সামরিক শাসনামলে

আপডেট সময় : ০৭:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫