সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ইয়াবা সহ স্বামী স্ত্রী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গিগারাগামী এলাকায় রবিবার ১৫ ই ডিসেম্বর রাত পৌনে বারোটায় ডিবি পুলিশের অভিযানে ৭৭৬ পিছ ইয়াবা সহ স্বামী স্ত্রী কে আটক করে ।
আটককৃতরা হলো ঝালকাঠি পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মৃত মানিক মল্লিকের ছেলে মোঃ লিটন মল্লিক( ৫১) ও লিটন মল্লিকের স্ত্রী মোর্শেদা বেগম( ৩৬) ।
এবিষয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সেলিম উদ্দিন বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী স্ত্রী কে ইয়াবা সহ আটক করা হয়।আটকৃত।
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।























