সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? গুগল সার্চ দিয়ে বউকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? এমনটাই গুগলে সার্চ করেছিলেন যুবক। এর পর থেকেই খোঁজ মিলছিল না তাঁর বউয়ের। শেষ পর্যন্ত পুলিশি তদন্তে জানা যায়, স্ত্রীকে পরিকল্পনা মাফিক কুপিয়ে হত্যা করে দেহ লোপাট করেছেন অভিযুক্ত যুবক। ঘটনার তদন্তে নেমে হতবাক হয় পুলিশও।

আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা বছর ৩৩-এর নরেশ ভাট। বিয়ে করেন নেপালের বাসিন্দা ২৮ বছর বয়সি মমতা কাফলেকে। বিয়ের পর সুদূর আমেরিকায় নিয়ে যান স্ত্রীকে। যদিও বেশিদিন সম্পর্ক টেকেনি মমতা-নরেশের। কারণ আচমকা নিখোঁজ হয়ে যান স্ত্রী। তদন্তে নেমে প্রথমটায় ঘোল খায় পুলিশ। কিছুতেই নিখোঁজ তরুণীর খোঁজ মিলছিল না। শেষটায় ক্লু দেয় অভিযুক্তের মোবাইল ফোন। সেখান থেকে হাড়হিম করা তথ্য মেলে।

দেখা যায় স্ত্রী নিখোঁজ হওয়ার কিছুদিন আগে নরেশ গুগল সার্চ করেছিলেন, “বউয়ের মৃত্যুর কতদিনের মধ্যে বিয়ে করা যায়?” এর পর স্থানীয় দোকান থেকে হত্যাকাণ্ডের জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত সামগ্রী কেনেন তিনি। এর মধ্যে ছিল ওয়ালমার্টের শোরুম থেকে কেনা তিনটি ধারালো ছুরিও। ওই ছুরিগুলো দিয়েও স্ত্রীর দেহ টুকরো টুকরো করেন নরেশ। যদিও নিজেই আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রী নিখোঁজের গল্প ফাঁদেন। জানান ২৯ জুলাইয়ের পর থেকে মমতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুরুতে ষড়যন্ত্র ঢাকা থাকলেও গত ২২ আগস্ট নরেশের বাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশের। ঘরের একাধিক জায়গায় রক্তের ছাপ, নতুন ছুরি দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। এর পর খুনের বিষয়ে মোটের উপর নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে জেলবন্দি হয়ে দিন কাটছে নরেশের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? গুগল সার্চ দিয়ে বউকে হত্যা

আপডেট সময় : ১১:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪