সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপান্তরের স্বপ্ন দেখেন ডা. ফাহিম আরিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল চিকিৎসালয় হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন হাসপাতালের ডায়াবেটোলজি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহিম আরিফ। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধার দিকনির্দেশনায় স্থানীয় ‘আত-তাওহীদ অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে ইতোমধ্যে হাসপাতালের এরিয়ায় সৌন্দর্য্যবর্ধনের জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করে দিয়েছেন। এ বিষয়ে ডা. ফাহিম আরিফ জানান, ‘একটি হাসপাতালে রোগীদের পরিপূর্ণ সুস্থতার জন্য উন্নত চিকিৎসার পাশাপাশি প্রয়োজন একটি সাজানো গোছানো পরিস্কার-পরিচ্ছন্ন সুন্দর ও সতেজ পরিবেশ। যাতে চিকিৎসাধীনরা মানসিকভাবেও স্বতঃস্ফূর্ততার সাথে থাকতে পারেন।
যার ফলে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ তিনি আরো বলেন, ‘হাসপাতাল আমাদের সুতরাং তা পরিচ্ছন্নতার দায়িত্বও আমাদের। যদি এই চিকিৎসালয়কে পুরোপুরি একটি মডেল স্বাস্থ্যকমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করবো। প্রসঙ্গত,’আত-তাওহীদ অর্গানাইজেশন’ হলো এলাকার একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সকল প্রকার অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় কাজ করে থাকেন। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহিম আরিফের তত্ত্বাবধানে তারা ইতোমধ্যেই হাসপাতালের চারিপাশে পরিচ্ছন্নতার পাশাপাশি চিকিৎসালয়ের সামনে থাকা গার্ডেনে একটি বড় পানির ফোয়ারা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। অর্গানাইজেশনের সভাপতি মোঃ সুলাইমান বলেন, তাদের অর্থায়নে এই ফোয়ারাটির নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে।’ অত্র স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আছিবুল ইসলাম আল-আসারী জানান, ‘আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে অনেক বড় স্বপ্ন দেখি। আশা করি অতি শিঘ্রই আমরা এ অঞ্চলের মানুষকে একটি সুন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপহার দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আর ডা. ফাহিম আরিফ স্যারের মত এমন সুন্দর পরিকল্পনার মানুষ প্রতিটি ঘরে ঘরে তৈরি হোক- সেই প্রত্যাশা রাখি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল আলম মৃধা এলাকাবাসীর সকলকে এ মহতী কাজে আন্তরিকতার সাথে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন। এদিকে তাদের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপান্তরের স্বপ্ন দেখেন ডা. ফাহিম আরিফ

আপডেট সময় : ০৭:৩২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪