সংবাদ শিরোনাম ::
কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট

দর্শনা সীমান্তের ওপারে গেদে ক্যাম্পে বিজিবি- বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ওপারে গেদে ক্যাম্পে বিজিবি- বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ভারতীয় ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের বিএসএফের আহবানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতীয় ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে ২ টা হতে বিকাল পৌনে ৩ টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বিজিওএম। অপরদিকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি সঞ্জয় কুমার। বৈঠকে বিজিবির ১০ জন এবং বিএসএফ’র ১২ জন অংশ নেন।এর আগে বিজিবির সদস্যরা গেদে ক্যাম্পে পৌঁছালে বিএসএফ’র সেক্টর কমান্ডার বিজিবি সেক্টর কমান্ডার কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিএসএফ’র চৌকস দল তাদেরকে গার্ড অব অনার দেয়।
গেদে বিএসএফ ক্যাম্প কনফারেন্স হলে সৌজন্য সাক্ষাতের আনুষ্ঠানিকতা শুরু হয়।বৈঠকে বিজিবি সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত বিষয়ক ১৫০ গজের মধ্যে যেকোনো কার্যক্রমে আমাদের বর্ডার গাইড লাইন ১৯৭৫ অনুসরণ করতে হবে এবং সীমান্ত হত্যা জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সীমান্তে, মাদক, মানব পাচার রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তৎপর থাকতে হবে। যে কোন সমস্যার সমাধানে বিওপি এবং কোম্পানি পর্যায় থেকে শুরু করে উদ্ধর্তন মহল পর্যন্ত আলাপচারিতা এবং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সমাধান করতে হবে। বিএসএফ কমান্ডার একমত পোষণ করেন। শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হলে পরে বিজিবি সদস্যরা নিজ দেশে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা সীমান্তের ওপারে গেদে ক্যাম্পে বিজিবি- বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪