সংবাদ শিরোনাম ::
কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট

কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের পক্ষ থেকে বিএনপির একদল নেতাকে ফুলেল সংবর্ধনা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে বুধবার (৫ আগস্ট সকালে) কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের হলরুমে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।

​বুধবারের বিক্ষোভ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা অংশ নেন।
​মো. মজিবুর রহমান সরদার (ইউনিয়ন কৃষক দলের সভাপতি) অভিযোগ করেন, কয়েকজন নেতা ব্যক্তিস্বার্থে আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে ভিড়ানোর চেষ্টা করছেন। তাঁর দাবি, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের যোগসাজশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. হাফিজুল রহমান মুরাদ (স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক) জানান, ইউনিয়ন বিএনপির ওই সাংগঠনিক কর্মসূচিতে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। প্রতিবাদ এড়াতেই তাঁদের দূরে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এছাড়া তিনি উল্লেখ করেন, অভিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
​বিক্ষোভে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান নয়ন, যুবদল নেতা মো. মনির হোসেন, মো. সাদ্দাম, সুমন মণ্ডল, রুবেল ফকির ও মো. রাজুসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

​তৃণমূলের ক্ষোভ ও অভিযোগের বিষয়ে
​অধ্যাপক এস এম এজাজ হাসান (ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি) সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বর্তমানে বিএনপিতে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই।” তিনি জানান, বৃষ্টির কারণে ইউনিয়ন পরিষদের হলরুমে সাংগঠনিক সভাটি অনুষ্ঠিত হয় এবং সে সময় পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা সৌজন্যতাবশত উপস্থিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এটি কোনো যোগদান অনুষ্ঠান ছিল না বলেও দাবি করেন তিনি।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক বলেন ইউনিয়ন পরিষদ হল রুমে আমরা সাংগঠনিক সভা করেছি চেয়ারম্যান তিনি আমাদের ফুলেল শুভেচ্ছা জানান এখানে বিএনপিতে চেয়ারম্যান যোগদান করেননি। এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। তিনি যদি বিএনপিতে যোগদান করতেন তাহলে ব্যানারে লেখা থাকতো।

​আনিচুজ্জামান চপল (ইউনিয়ন বিএনপির সভাপতি) ও প্লোটো (সাধারণ সম্পাদক) বলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রহিমকে বিএনপিতে কোনোভাবেই যোগদান করানো হয়নি। তিনি কেবল সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে বিএনপির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য গত ৪ আগস্ট কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কিছু ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যার ফলে স্থানীয় রাজনীতিতে এই উত্তেজনার সূত্রপাত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা

কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা

আপডেট সময় : ০১:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬