সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে কয়েক যুগ পর পাচ্ছে উন্নয়নের ছোয়া কোটি টাকা রাজ¯^ আয়ের রানীগঞ্জ গোহাটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গোহাটি। জেলার বৃহৎ হাটগুলোর মধ্যে এটি একটি। প্রতিবছর এই গোহাটি থেকে কয়েক কোটি টাকা রাজ¯^ পায় সরকার। তবে কোটি টাকা রাজ¯^ দেওয়া এই হাটে হয়নি লাখ টাকার উন্নয়ন। পুর্বে গোহাটী ছিল রাণীগঞ্জ বিদ্যালয় মাঠে। বছর খানেক আগে গোহাটী স্থানান্তর করা হয়। হাটের অবস্থান স্থানান্তর হলেও, ছিল না রাস্তা, শৌচাগার এবং হাটে আসা ক্রেতা বিক্রেতাদের রাত্রী যাপন করার নির্দিষ্ট স্থান।

তবে দীর্ঘ কয়েকযুগ পর যেন নবরুপে সাজছে ঐতিহ্যবাহী রাণীগঞ্জ গোহাটি। মহাসড়ক থেকে হাটে যাবার জন্য তৈরি করা হচ্ছে আধুনিক আরসিসি রাস্তা। হাটে আসা গবাদিপশু ক্রেতা বিক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে শৌচাগার। এছাড়াও হাটে আসা ব্যক্তিদের জন্য নির্মান করা হচ্ছে একটি মসজিদ এবং হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা গরু, ছাগল সহ অন্য প্রাণীদের সহজেই পানি পান করানো সহ গোসল দেওয়ার জন্য ইট-সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে পানি ধরে রাখার হাউজ। এসবের ফলে আধুনিক সকল সুযোগ সুবিধার ব্যবস্থা হলো এই হাটে। এতে করে হাটটিতে বৃদ্ধি পাবে ক্রেতা-বিক্রেতা সহ গবাদিপশু ব্যবসায়ীদের উপস্থিতি। বাড়বে কেনাবেচা। ভোগান্তি কমার পাশাপাশি বাড়বে সরকারের রাজ¯^।

ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাণীগঞ্জ গোহাটির উন্নয়ন কাজের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে ২ কোটি টাকা। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে হাটটিতে যাতায়াতের জন্য তৈরি করা হচ্ছে ১ হাজার মিটার আরসিসি রাস্তা। শুক্রবার (১১ অক্টোবর) এই রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। ২

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলা রাণীগঞ্জ বাজারের হাইস্কুল সংলগ্ন এলাকায় ছিল গোহাটির অবস্থান। সপ্তাহে দুদিন এই হাটে গরু-ছাগল কেনাবেচা হয়। এই দুটি বাজার এবং মহাসড়কে অ¯^স্তিকর যানজট সৃষ্টি হওয়ায় হাটটি প্রায় ১ কিলোমিটার দুরে স্থানান্তর করা হয়। নতুন স্থানে হাটটিতে যাবার জন্য ছিল না তেমন কোন রাস্তা। হালকা বৃষ্টিতে লালমাটির রাস্তা রুপ নিতো কাঁচার স্তুপে। গবাদিপশু বহণ করা তিন ও চার চাকার যানবাহন যাতায়াত করা ছিল দুস্কর। যার কারণে চরম ভোগান্তিতে পড়তে হতো ব্যবসায়ীদের।

স্থানীয় তালেবুর রহমান বলেন, অনেকদিন পর হাটের উন্নয়ন হচ্ছে। নতুন রাস্তার পাশে ড্রেন নির্মানের অনুরোধ জানাচ্ছি। নচেৎ রাস্তাটি পরবর্তীতে ভেঙ্গে যেতে পারে।

আইনুল ইসলাম নামে আরেকজন বলেন, আগে মাটির রাস্তা দিয়ে হাটাচলা করা যেত না। নতুন রাস্তা হচ্ছে। এতে ক্রেতা-বিক্রেতাদের সুবিধা হলো। আমরা গ্রামবাসীও এই রাস্তার সুবিধা ভোগ করতে পারবো।

সংশ্লিষ্ট ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, দেশের সকল জেলার ব্যবসায়ী এই হাটে আসেন। হাটটি থেকে সরকার প্রায় ১৮ কোটি টাকা রাজ¯^ পায়। ইউনিয়ন পরিষদের উন্নয়ন ফান্ডে ১৫ শতাংশ হিসেবে আমরা প্রায় ২ কোটি টাকা পেয়েছি। সেই টাকা দিয়ে রাস্তা নির্মান কাজ শুরু করেছি। এছাড়াও হাটের ভেতরে ৯টি শৌচাগার তৈরি করা হয়েছে। হাটের উন্নয়নে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। বৃহৎ এই হাটের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে কয়েক যুগ পর পাচ্ছে উন্নয়নের ছোয়া কোটি টাকা রাজ¯^ আয়ের রানীগঞ্জ গোহাটি

আপডেট সময় : ০১:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪