সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

নতুন ফোন কিনে বন্ধুদের ট্রিট না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নতুন ফোন কিনে ট্রিট না দেওয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার তিন বন্ধু। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির পূর্ব শকরপুর এলাকায়। নতুন ফোন কেনার পরপরই ওই কিশোর খুন হয়েছেন বলে মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় জড়িত তিনজনই কিশোর। তাদের প্রত্যেকের বয়স ১৬ বছর। তারা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী। হত্যাকাণ্ডে জড়িত তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) অপূর্ব গুপ্ত বলেন, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশের একটি টহল দল শকরপুরের রামজি সামুচার দোকানের কাছের রাস্তায় রক্তের দাগ দেখতে পায়। পরে পুলিশের সদস্যরা এই বিষয়ে জানতে তদন্ত শুরু করেন।

তিনি বলেন, এ সময় সেখানে এক কিশোরকে অন্য তিন কিশোর ছুরিকাঘাত করেছে বলে পুলিশকে জানান স্থানীয়রা। ওই কিশোরকে আহত অবস্থায় দিল্লির এলএনজেপি হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ভুক্তভোগী কিশোরকে শনাক্ত করা হয়েছে। তার নাম শচীন (১৬)। ঘটনাস্থলের পাশেই সে বসবাস করতো। একেবারে জনসম্মুখেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অপূর্ব গুপ্ত।

তিনি বলেন, শচীনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর মারা গেছে। তার পিঠে ছুরিকাঘাতের দু’টি ক্ষত দেখা গেছে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বলেন, শচীন ও তার এক বন্ধু মোবাইল ফোন কিনে বাড়ি ফিরছিল। সেই সময় তাদের আরও তিন বন্ধু সেখানে হাজির হয়।

অপূর্ব গুপ্ত বলেন, নতুন ফোন কেনায় তারা শচীনকে পার্টির আয়োজন অথবা ট্রিট দেওয়ার দাবি জানায়। কিন্তু শচীন এতে রাজি না হওয়ায় তাদের মাঝে বাগ-বিতণ্ডা শুরু হয়। শেষ পর্যন্ত তাদের মাঝে হাতাহাতি থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের এই ঘটনায় শকরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ওই এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করেছে। অভিযুক্তের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন ফোন কিনে বন্ধুদের ট্রিট না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪