সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মানবপাচার চক্রের হাত থেকে মাদরাসাছাত্রীকে উদ্ধার করল র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মানবপাচার চক্রের অনলাইনভিত্তিক ফেসবুক পেজ বিটিএস ফ্যান ক্লাবে আসক্ত হয়ে কোরিয়ার উদ্দেশে যাত্রা করা এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এর আগে রোববার সকাল ৬টার দিকে শরীয়তপুর সদর থেকে মেয়েটি অনলাইনে আসক্ত হয়ে বাড়ি থেকে বের হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, রোববার সকালে মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় ৪র্থ শ্রেণির ওই ছাত্রী।

দুপুরে বাড়ি ফিরে না ফিরলে পরিবারের সন্দেহ হয়। পরে ওই শিক্ষার্থীর বিছানায় পড়ে থাকা একটি চিরকুটের মাধ্যমে পরিবার জানতে পারে সে কোরিয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছে।

এরপর মেয়েটির পরিবার থেকে শরীয়তপুরের পালং থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অবগত করলে উদ্ধারে নামে র‌্যাব সদস্যরা।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মানবপাচারকারী চক্রের সদস্যরা।

র‌্যাব আরও জানায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাব’এ যুক্ত হয় ওই মাদরাসা ছাত্রী। পরে প্রতারণার ফাঁদে পড়ে সে। মেয়েটিকে পাচারের জন্য কোরিয়ায় নেওয়াই উদ্দেশ্য ছিল চক্রটির।

তাই মেয়েটির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাড়ি থেকে নিয়ে আসে চক্রটি। র‌্যাবের তৎপরতায় ১১ বছর বয়সী ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চক্রের মূলহোতাসহ বাকিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা। ‘

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মানবপাচার চক্রের হাত থেকে মাদরাসাছাত্রীকে উদ্ধার করল র‌্যাব

আপডেট সময় : ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪