সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন

চুয়াডাঙ্গায় জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় “বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি” এই স্লোগানকে ধারণ করে জেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮ টায় চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিনের উপস্থিতিতে চুয়াডাঙ্গা সদরে আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মসলেম উদ্দিন, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আশিক, ইমরান হোসেন, পৌর প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, ১নম্বর ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ২নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৩নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক, ৫নম্বর ওয়ার্ড সভাপতি মিনহাজ উদ্দীন মন্ডল, ৬নম্বর ওয়ার্ড সভাপতি মুহিদুল ইসলাম ৮নম্বর ওয়ার্ড সভাপতি রাকিব ও ৯নম্বর ওয়ার্ড সভাপতি শরিফ হাসান। প্রধান অতিথি জেলা আমীর রুহুল আমিন বলেন, পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। এরই অংশ হিসেবে আমরা প্রত্যেক স্থানে গাছ লাগানোর মাধ্যমে জনসাধারণকে সচেতন করছি। বাড়ির আঙ্গিনায়, বাড়ির পাশে খালি জায়গায়, পতিত জমিতে গাছ লাগানোর জন্য উৎসাহ দিচ্ছি। আর সাথে সাথে গণমাধ্যম কর্মী, ছাত্র, প্রশাসন, প্রতিষ্ঠান, আমাদের কর্মীসহ সকলের হাতে গাছের চারা তুলে দিচ্ছি। উল্লেখ জেলা জামায়াতের উদ্যোগে জেলায় ৫০ হাজার বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে পৌর জামায়াত ৩০০টি বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪