সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় মাদরাসা শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,

বিশেষ প্রতিনিধি
বরিশালের

বানারীপাড়ায় মাদরাসার শিক্ষক,অভিভাবক ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালণ
করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মুরারবাড়ি নুরাণী হাফেজী ও কওমী মাদরাসার শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। এসময় মাদরাসার পরিচালক কামাল হোসেন,হাফেজ ইব্রাহিম, নুরুল ইসলাম, মবিন প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা মাদরাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলাকারী জাহিদুল ইসলাম সলেমান মোল্লা,শাহ আলম মোল্লা ও সবুজসহ আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আসামীরা ১ সেপ্টেম্বর সকালে মুরারবাড়ি নুরাণী হাফেজি ও কওমী মাদরাসার সম্পত্তিতে ঘর তুলে জবরদখলের চেষ্টা করেন। এসময় তাদের বাধা দিতে গেলে কুপিয়ে ও পিটিয়ে শিক্ষক হাফেজ হাসিবুল ইসলাম ও রিয়াজুল ইসলাম রিয়াজ,অভিভাবক আঃসালাম, মনির, সেরাজুল, নাসির, কালাম এবং ,ইয়াসিনকে গুরুতর আহত করা হয়। এছাড়া
দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী খাদিজাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা ও পিটিয়ে
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহিয়ার হাত ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় জাহিদুল ইসলাম ওরফে সলেমান মোল্লা,শাহ আলম ও সবুজসহ হামলাকারীদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলার বাদীরা হলেন মাদরাসার জমিদাতা ও পরিচালক কামাল হোসেন,আবুল কালাম ও মাহবুব।

এদিকে জাহিদুল ইসলাম সলেমান মোল্লা ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ছবি বানারীপাড়ার মুরারবাড়ি নুরাণী হাফেজি ও কওমী মাদরাসার শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বাজারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় মাদরাসা শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪