সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

নানা অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর উপজেলার চারুখান দশগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলামের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ রবিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়। বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ১৬ লাখ টাকা ঘুষ দিয়ে মোঃ রিয়াজুল ইসলাম প্রধান শিক্ষকের পদে নিয়োগ পান। নিয়োগের পর থেকে তিনি শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে আসছেন এবং বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগও উঠেছে।

বিক্ষোভ চলাকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোঃ জিহাদ, সৈয়দ ইরফান, স্নিগ্ধা দেউরী, এবং অভিভাবক মহিদুল ইসলাম ও আবুল কালাম। বক্তারা ঘুষের মাধ্যমে চাকরি পাওয়া প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলামের অবিলম্বে পদত্যাগ ও বিচারের দাবি জানান। অন্যথায় পাঠদান বন্ধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নানা অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪