সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

দুপুর ২টায় ভারতকে কী উপহার দেবেন সালমান মুক্তাদির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যেসব অঞ্চল এখনও পানির নিচে তলিয়ে যায়নি, সেসব অঞ্চলও ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে।

এমন অবস্থায় বাংলাদেশে আবারও ভারতবিরোধী স্লোগান উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জড়ো হয়ে আকস্মিক বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতকেই দায়ী করছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতীয় মিডিয়ার বিভিন্ন গুজব, অপপ্রচারের বিরুদ্ধে সরব ছিলেন দেশের সাধারণ মানুষ।

এমন অবস্থায় জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির ভারতীয় মিডিয়ার অপপ্রচার রুখতে তারকা, কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানান।

সেই আহ্বানের পর বুধবার বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলে রাত তিনটায় ভারত সম্পর্কিত এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে হাজির হন সালমান।

যেখানে তিনি লেখেন, ‘আজকে (বৃহস্পতিবার) ঠিক দুপুর দুইটায় লাইভে এসে ভারতকে একটা গিফট দিব। পুরো বাংলাদেশের সাহায্য লাগবে। জামাই আদর দিব আমরা’।

মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সালমান মুক্তাদিরের সেই স্ট্যাটাস। মাত্র ৮ ঘণ্টায় ২ লাখ প্রতিক্রিয়া জানায় ভক্তরা। ১৮ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে কমেন্টবক্সে।

যার অধিকাংশই ছিল, দেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে দায়ী করে। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে প্রতিবেশী দেশটির অপতথ্য প্রচারের প্রতিবাদও জানাতে দেখা গেছে নেটিজেনদের।

তবে সবাই আপাতত অপেক্ষা করছেন সালমান মুক্তাদির ভারতের জন্য কী উপহার নিয়ে হাজির হন সেটা দেখার অপেক্ষায়।

বলে রাখা ভালো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী-সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছেন সালমান। শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন তিনি। এবার ভারতের বিরুদ্ধেও আওয়াজ তুললেন এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুপুর ২টায় ভারতকে কী উপহার দেবেন সালমান মুক্তাদির

আপডেট সময় : ০৬:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪