সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার দর্শনার ঠাকুরপুর সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ৮ টি স্বর্ণের বারসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার কালে স্থানীয় এক চোরাকারবারীকে আড়াই কোটি টাকা মূল্যের ৮ টি স্বর্ণেরবার সহ বিজিবি আটক করেছে।
বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ৩ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ঠাকুরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হবে। এ খবর পেয়ে দর্শনার ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সীমান্ত পিলার ৯০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঠাকুরপুর বাগানপাড়ার বটগাছের নিচে অবস্থান নেয়।দুপুর সাড়ে ১২ টার দিকে একই এলাকার ঠাকুরপুর গ্রামের বাগানপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে আকরাম হোসেন(৩০) একটি মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করে।এসময় বিজিবি তাকে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় টহলদল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরের কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেটে আড়াই কোটি টাকা মূল্যের ২ কেজি ৩শ৩৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করে।পরে স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
জব্দকৃত মোটর সাইকেলসহ আটক ব্যক্তিকে আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার দর্শনার ঠাকুরপুর সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ৮ টি স্বর্ণের বারসহ আটক ১

আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪