সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

প্রধানমন্ত্রীর বরিশাল জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার ২১ দিনের মাথায় বানারীপাড়ায় ৮টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন করলো উপজেলা প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
গত ১১ জুন বরিশাল জেলাকে ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ ঘোষণার ২১ দিনের মাথায় সেই বরিশালের বানারীপাড়া উপজেলায় পুর্নবাসিত না করে আষাঢ়ের ঘনঘোর বৃষ্টির মধ্যে বাড়িঘর থেকে উচ্ছেদ করে ৭৫ সদস্যের ৮ টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন করে পথে নামিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সময় চেয়ে করুন কাকুতি- মিনতি করেও তারা উচ্ছেদ অভিযান ঠেকাতে পারেনি। জানা গেছে, ওই সম্পত্তিতে এসিল্যান্ডের বাসভবন নির্মাণের উদ্দেশ্যে এ উচ্ছেদ অভিযান করা হয়েছে । উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাহসিন তাসমিম রহমান অনিন্দ্র’র নেতৃত্বে মঙ্গলবার ( ২ জুলাই) সকাল ৮টায় শুরু করে বৃষ্টির মধ্যে প্রায় দিনভর এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে তিনটি টিনসেড বিল্ডিংসহ ৮ টি বসত ঘর,রান্না ঘর,হাস-মুরগী,কবুতর ও ছাগলের ঘর ভেকু দিয়ে গুড়িয়ে নিশ্চিহৃ করে দেওয়া হয়। এসময় ওই বাড়িতে প্রবেশের পৌরসভার একটি রাস্তা ও পারিবারিক কবরস্থানও ভেঙ্গে ফেলা হয়। অভিযানে যাদেরকে ভূমিহীন ও গৃহহীন করা হয়েছে তারা হলেন আঃ ওয়াহেদ হাওলাদার,আব্দুল মালেক বেপারী,সালেক বেপারী,সুজন বেপারী,সাইদুল হাওলাদার,জাহাঙ্গীর হাওলাদার,বাদশা হাওলাদার ও তৈয়ব হাওলাদার । এরা সবাই দিনমজুর ও হতদরিদ্র। উচ্ছেদের পরে রাস্তায় খোলা আকাশের নিচে অবস্থান নেওয়া ভূমি ও গৃহহারা এ পরিবারগুলো জানায়,১৯৬৯ সাল থেকে প্রায় ৫৫ বছর ধরে উপজেলা পরিষদের পিছনে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে ২৮ শতক খাস সম্পত্তি লিজ নিয়ে তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। গত কয়েক বছর ধরে তাদের লিজ নবায়ন বন্ধ করে দেওয়া হয়। লিজ নবায়নের জন্য উপজেলা ভূমি অফিসসহ ইউএনও ও জেলা প্রশাসকের দপ্তরে দৌঁড়ঝাপ করেও তারা ব্যর্থ হন। গত মাসে তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেওয়ায় তারা বরিশাল আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। এছাড়া হাইকোর্টেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে অনেকটা ফিল্মি স্টাইলে তাদের উচ্ছেদ করা হয়েছে। এসময় অনেক কাকুতি মিনতি ও হাত-পা ধরেও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মুনতাহসিন তাসমিম রহমান অনিন্দ্র’র মন গলানো সম্ভব হয়নি। উপরন্তু মালেক বেপারীর স্ত্রী তাহমিনা ও তার ছেলে তানভীরকে দুই বছরের সাজা দেওয়ার হুমকি দেওয়া হয় বলে তাদের অভিযোগ। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার জানান, অবৈধ ভাবে দখল করে রাখা ওই খাস সম্পত্তিতে এসিল্যান্ডের বাসভবন নির্মাণ করার উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক সম্প্রতি বরিশাল জেলাকে ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত ঘোষণা করার পরে পুর্নবাসিত না করে এ উচ্ছেদ অভিযান সাংঘর্ষিক ও অমানবিক কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই পরিবারগুলোকে জমিসহ ঘর পাওয়ার আবেদন করতে বলবেন। এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মুনতাহসিন তাসমিম রহমান অনিন্দ্র বলেন, উচ্ছেদ মিস কেস ০৩ বিপি ২৩/২৪ এর চুড়ান্ত আদেশ ও উপরের অফিস আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা করা হয় । এছাড়া এ বিষয়ে আদালতের কোন নিষেধাজ্ঞা কিংবা স্থিতিবস্থা বজায়ের আদেশ ছিলনা। হুমকি নয়,সরকারি কাজে বিঘœ সৃষ্টি করলে সাজার বিধান রয়েছে সেটা তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি তার। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধানমন্ত্রীর বরিশাল জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার ২১ দিনের মাথায় বানারীপাড়ায় ৮টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন করলো উপজেলা প্রশাসন

আপডেট সময় : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪