সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সিলেটে বন্যা পরিস্থিতি দেখতে আসলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি : সিলেটে বন্যা পরিস্থিতি দেখতে আসলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি । বুধবার (১৯ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সামনে প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন- ভৌগলিক কারণে সিলেট দুর্যোগপূর্ণ এলাকা। তাই বার-বার বন্যার কবলে পড়ে এ অঞ্চল। জাপান, নেপাল ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশও এভাবে প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সিলেটের দুর্যোগের বিষয় মাথায় রেখেই এখানে উন্নয়ন করা হচ্ছে। দুর্যোগ আসলে ভয় পেলে চলবে না। সাহস ও ধৈর্য্য নিয়ে এর মোকাবেলা করতে হবে।
তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ বিশ্বের মাঝে একটি রোল মডেল। আমরা সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা রাখি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজ সিলেটের বন্যা পরিদর্শন করতে এসেছি। ফিরে গিয়ে তাঁর কাছে বিস্তারিত ভাবে রিপোর্ট করবো এবং তাঁরই নির্দেশনার ভিত্তিতে বন্যা পরিস্থিতি কাঠিয়ে উঠতে বা সব সমস্যা সমাধানে আমরা সর্বাত্মকভাবে কাজ করবো।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সিলেট এসে পৌঁছলে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২ আসনের) এমপি, সাবেক পররাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশানার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি), সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বেলা আড়াইটার দিকে সিলেট মহানগরের মিরাবাজারস্থ কিশোরী মোহন বালক উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করবেন ও সেখানে ত্রাণ বিতরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে বন্যা পরিস্থিতি দেখতে আসলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি

আপডেট সময় : ১১:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪