সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

ডিমলায় পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলা বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতি কালে একটি প্রাইভেট কারসহ চার ডাকাতকে ডিমলা থানা পুলিশ গ্রেপ্তার করে।

ডিমলা থানা পুলশ সুত্রে জানাযায়, নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা’ন সার্বিক দিক নির্দেশনায় ও সিনিয়র সহাকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ ডোমার সার্কেলের তত্ত্বাবধানে প্রতিদিনের ন্যায় ডিমলা থানা পুলিশের বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খালিশাচাপানী এলাকার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে পুলিশের রিফ্লেক্টিং ভেষ্ট পরিহিত ও সবুজ বাতির টার্গেট লাইট (লেজার লাইট) সহ স্পিড ব্রেকারের কাছে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে বিভিন্ন গাড়ি থামানোর জন্য সমবেত হলে। ডিমলা থানার (ওসি) দেবাশিষ রায়ের নেতৃত্বে থানা পুলিশের টহলরত একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো-গ-২৩-২৮২৫), দেশীয় অস্ত্র ছোরা, লোহার রড, হাতুড়ি, নিরাপত্তা বাহিনীর হালকা সবুজ রংয়ের রিফ্লেক্টিং ভেষ্ট, সবুজ বাতির টার্গেট লাইট, সাতটি মোবাইল ফোনসহ বগুড়া জেলার গাবতলী উপজেলার মালিয়ার ডাঙ্গা গ্রামের লয় প্রামানিকের ছেলে আলমগীর হোসেন (৩০), সোনাতলা উপজেলার পদ্মপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোনা মিয়া (৩০), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে আলী হাসান ওরফে বাবু (৩১) ও ইসলামবাগ বড় মসজিদ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সবুজ হোসেন (২৭) কে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ। এ সময় বগুড়া জেলার সোনাতলা উপজেলার ভেলুর পাড়া গ্রামের আজাদুল হকের ছেলে শান্ত ইসলাম (২৬) সহ অজ্ঞাত ৪/৫ জন আসামি পালিয়ে যায়। এ ডিমলা থানার (ওসি) দেবাশিষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ডিমলা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ ব্যাপারে ডিমলা থানার সাবইন্সপেক্টর উৎপল চন্দ্র রায় বাদী হয়ে ৫ জনকে এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত ৪/৫ জনের নামে ডিমলা থানার মামলানং-১৭, তারিখ-১৪.০৬.২০২৪ইং দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিমলায় পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪