সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

তেঁতুলিয়ায় কোটা বহালের দাবীতে বিক্ষোভ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ “মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে সরকারি চাকুরিতে সর্বক্ষেত্রে ৩০% কোটা বহালের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর।
বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঐতিহাসিক তেঁতুল তলায় এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার শামসুজ্জামান নাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী, সন্তান কমান্ডের নির্বাহী সদস্য খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদ, সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, চাকুরির সকল ক্ষেত্রে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে, মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন, মাসিক ভাতা সর্বনিম্ন ৩০/- হাজার টাকা, শতভাগ চিকিৎসার ব্যবস্থা করা, প্রাথমিক হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনিদের ৩০% কোটা সুবিধার দাবী করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (বীর প্রতীক), সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুল হাসান, বীর মুক্তিযোদ্ধাগণ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মী গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় কোটা বহালের দাবীতে বিক্ষোভ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আপডেট সময় : ০৯:৩২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪