সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বানারীপাড়ায় খলিশাকোটা স্কুলে ডিজিটাল কম্পিউটার ল্যাবে দুর্বৃত্তের হানা: ১৩ টি ল্যাপটপ চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী খলিশাকোটা হাই স্কুলের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ চুরি সংঘটিত হয়। এসময় দুর্বৃত্তরা ১৩টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। জানা গেছে,মঙ্গলবার গভীর রাতে উপজেলার খলিশাকোটা হাই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের মোট তিনটি তালা ভেঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ নিয়ে যায়। স্কুলের দ্বিতীয় তলায় কম্পিউটার ল্যাবের পাশের কক্ষে বিদ্যালয়ের নৈশপ্রহরী তাইজুল ইসলাম ঘুমানো ছিলেন। বুধবার (৩০ অক্টোবর) ভোর ৬টার দিকে তিনি বের হতে চাইলে কক্ষের বাহির থেকে দরজার আটকানো দেখতে পান। এসময় তিনি জানালা থেকে পাশের প্রাইমারী স্কুলের নৈশপ্রহরী কামালকে ডেকে তার মাধ্যমে দরজা খুলে বের হয়ে মুঠোফোনে চুরির বিষয়টি প্রধান শিক্ষককে জানান। খবর পেয়ে খলিশাকোটা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার,থানার ওসি মো. মোস্তফা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী,কমিটির অভিভাবক সদস্য লতিফ মীর প্রমুখ ঘটনাস্থলে যান। এসময় ইউএনও ডা. অন্তরা হালদার নৈশপ্রহরীকে শোকজ ও চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী জানান,বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি এ ব্যপারে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ল্যাবের ১৭ টি ল্যাপটপের মধ্যে চারটি অফিসিয়াল কাজে শিক্ষকদের রুমে থাকায় ১৩ টি চুরি হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন,পাশের কক্ষে নৈশপ্রহরী ঘুমিয়ে থাকবে আর ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরি সংঘটিত হবে তিনি টের পাবেন না এটা সন্দেহজনক। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও খলিশাকোটা হাই স্কুলের সভাপতি ডা. অন্তরা হালদার জানান, নৈশপ্রহরীকে শোকজ ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় খলিশাকোটা স্কুলে ডিজিটাল কম্পিউটার ল্যাবে দুর্বৃত্তের হানা: ১৩ টি ল্যাপটপ চুরি

আপডেট সময় : ০১:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪