১১ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ তারিনের মতবিনিময়

তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ তারিনের মতবিনিময়

Exif_JPEG_420

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন তেঁতুলিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে চৌরাস্তা বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন উপজেলা কৃষক লীগের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল লতিফ তারিন জানান, আমি নির্বাচিত হলে তেঁতুলিয়া উপজেলাকে পর্যটন শিল্পের বিকাশ, বাংলাবান্ধা স্থলবন্দরে ব্যবসার বৃদ্ধিকরণ, চা ও পাথর শিল্পসহ একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি রিয়াজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল বাসেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবু আশরাফ বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমা খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা সেতারা বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019