সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বিজেপি জোট ৩০০ ছুঁইছুঁই, জরিপের আভাস পেরোল বিরোধীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনার প্রায় ৪ ঘণ্টা পেরিয়েছে। এতে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট ২৯০ আসনে এগিয়ে আছে। অপরদিকে বুথফেরত জরিপের চেয়ে ভালো অবস্থানে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বধীন ‘ইন্ডিয়া’ জোট।

মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এনডিটিভির লাইভ প্রতিবেদনে বলা হয়, ‘ইন্ডিয়া’ জোট ২৩০টি আসনে এগিয়ে। তারা বুথফেরত জরিপের আভাস পেরোতে সক্ষম হয়েছে। শনিবার ওই জরিপে বলা হয়, মাত্র ১৪১-১৬২টি আসন পেতে পারে বিরোধী ইন্ডিয়া জোট। যা ইতোমধ্যে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত মিলছে। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল ২১ আসনে এগিয়ে থেকে বিজয়ের আশা করছে।

দেশটিতে সরকার গঠনে লোকসভায় ৫৪৩ আসনের মধ্য ২৭২ আসনে বিজয়ী হতে হবে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর লাইভ আপডেট বলছে, বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা খুব সহজে অর্জন করতে চলেছে। এর আগে বুথফেরত জরিপে বলা হয়, ৩৫০টিরও বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। অর্থাৎ নরেন্দ্র মোদিই আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। তবে এত আসন না পেলেও মোদি খুব ভালো অবস্থানে আছেন।

দেশটিতে সাত দফার ভোট শেষে আজ মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করেন কর্মকর্তারা। বর্তমানে একে একে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা করা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, ইভিএমে ভোট হওয়ায় ফলাফল দ্রুত প্রস্তুত করা সম্ভব হচ্ছে। সন্ধ্যার আগে সব কেন্দ্রের ফল পাওয়া যাবে। রাতের মধ্যে ভোটের ফলাফলের চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এদিকে বিজয় উদ্‌যাপনের প্রস্তুতিও শুরু করেছে বিজেপি। বিভিন্ন রাজ্যে জমকালো আয়োজনের অপেক্ষায় দলের নেতাকর্মীরা।

অন্যদিকে ভারতে এবারের লোকসভা নির্বাচন বিশ্বরেকর্ড করেছে। বিশ্বের সর্বকালের সব রেকর্ড ভেঙে বেশিসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এ দাবি করেছেন। ভোটের এ হারকে অলৌকিক ঘটনা হিসেবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। খবর বিবিসির।

প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, সাত দফার ভোট শেষে অষ্টাদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল গণনা চলছে। এক এক করে কেন্দ্রগুলো থেকে ফল আসছে। এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার ছিলেন প্রায় ৯৭ কোটি। এদের মধ্যে ৬৪ কোটি ২০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। এ সংখ্যাটি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজেপি জোট ৩০০ ছুঁইছুঁই, জরিপের আভাস পেরোল বিরোধীরা

আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪