বাবুগঞ্জে যুবলীগ নেতার মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
- আপডেট সময় : ১০:২৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাসিন্ধা ও ঢাকার বিশিষ্টি ব্যবসায়ী মোঃ বাবুল শিকদার এর স্ত্রী এবং তরুন ব্যবসায়ী ও বাবুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মোঃ নাজমুল হাসান প্রিন্স এর মাতা মোসাঃ কহিনুর বেগম(৫৫) রবিবার রাত ১০ টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি স্বামী ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১০ টায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।
এদিকে মরহুমার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাবুগঞ্জ-মুলাদীর কৃতি সন্তান বাবুগঞ্চ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও প্যান প্যাসিফিক হোটেল সোনারগাও এর সাবেক পরিচালক মোঃ আতিকুর রহমান। এ সময় তিনি মরহুমার স্বামী ও সন্তানদের শান্তনা প্রদান করেন। মরহুমার আত্নার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃ মাইনুল হোসাইন পারভেজ মৃধা, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান ও মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবায়দুল হক জুয়েল সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।






















