সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

মসজিদে প্রবেশ করে কোরআন পোড়াচ্ছে ইসরায়েলি সেনারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদের ভেতর পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে এক ইসরায়েলি সেনা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এটি ছাড়াও একাধিক জায়গায় কোরআন ও ধর্মীয় অন্যান্য বই পোড়ানোর ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে।

ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পুলিশ বিভাগ এ ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

কোরআন পোড়ানোর একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইসরায়েলি সেনারা। পরবর্তীতে ফিলিস্তিনিরা সেগুলো তাদের অ্যাকাউন্টে শেয়ার করেন।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাফা এলাকায় এক সেনা একটি কোরআন ধরে রেখেছেন। এরপর সেটি তিনি আগুনে ছুড়ে মারেন।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, গাজা সিটির আকসা বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি বুক শেলভের সামনে দাঁড়িয়ে আছেন এক সেনারা। ওই সময় পছনে থাকা শেলভের বইয়ে আগুন জ্বলতে দেখা যায়।

এসব ঘটনার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের পুলিশ বিভাগ এগুলো তদন্ত করছে। তদন্ত শেষে প্রতিবেদন মিলিটারি এডভোকেট জেনারেলে পাঠানো হবে।

এছাড়া কোরআন পোড়ানোর ঘটনার নিন্দাও জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে, তাদের যে নীতি রয়েছে তার সঙ্গে এটি সাংঘর্ষিক এবং তারা সব ধরনের ধর্মের প্রতি সম্মান জানায়।

সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অফ ইসরায়েল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মসজিদে প্রবেশ করে কোরআন পোড়াচ্ছে ইসরায়েলি সেনারা

আপডেট সময় : ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪